জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক থেকে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফরের প্রস্তুতি চলছে। সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্ক সফরের পর্ব সেরে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা।
উল্লেখ, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Parisreports / Parisreports
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ