বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা ঢলের ৯ বছর: বোঝা এখন আরও ভারী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ২:১৮

একদিকে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে আন্তর্জাতিক সহায়তা। এই দুইয়ে মিলে মিয়ানমারের নিপীড়িত এই সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য এক ক্রমবর্ধমান বোঝা হয়ে দাঁড়িয়েছে।

কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে এবং এটি দীর্ঘ ৯ বছরের এই পুরোনো সংকটকে আরও প্রকট করে তুলবে।

কক্সবাজার ক্যাম্পের পরিস্থিতির অবনতি এবং দ্রুত প্রত্যাবাসনের আশা ফিকে হয়ে আসায় বাংলাদেশের ওপর আর্থিক, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বোঝার ভার ক্রমেই বাড়ছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ দশমিক ০২ লাখে। তাদের মধ্যে ৩৯ হাজার ৮৫৬ জন নব্বইয়ের দশকে এসেছিলেন, আর ১০ লাখের বেশি মানুষ ২০১৭ সালের সেই বিশাল ঢলের সময় থেকে বাংলাদেশে আশ্রিত।

ওই বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংস সামরিক অভিযান শুরু হয়, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে কক্সবাজারে আশ্রয় নিতে বাধ্য করে।

তারপর থেকে এ পর্যন্ত আনুমানিক ২ দশমিক ৬ লাখ রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে। ২০২৩ সাল থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ায় আরও ১ লাখ ৫৪ হাজার ৬৯০ রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। রোহিঙ্গাদের আসা এখনও অব্যাহত আছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান বলেন, ‘প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।’

Parisreports / Parisreports

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক