বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ সকাল ৯:৫৬

গাজায় আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী ইসরাইলী পণ্য বয়কটের আহবানে সাড়া দিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়। ওইসময় দেশের বিভিন্ন স্থানে কয়েকজন দুষ্কৃতিকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এমন সুযোগে নোয়াখালীর আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরাইলী পণ্য বিক্রির অভিযোগে এনে ফেসবুকে বিভ্রান্তিমূলক একটি পোস্ট দেয় এক ব্যক্তি। যার ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরতরা নিরাপত্তাহীনতায় রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমকে এসব তথ্য জানান, প্রতিষ্ঠানের জিএম ওয়ারেস আহমেদ সুমন।

তিনি অভিযোগ করে বলেন, নোয়াখালীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কতিপয় সুযোগ সন্ধানী আলিফ রেস্তোরায় শুধুমাত্র ইজরায়েলী পণ্য বিক্রি করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আলিফ রেস্তোরার বিরুদ্ধে জন অসন্তোষের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এতে আলিফ রেস্তোরার সুনাম যেমন ক্ষুন্ন হচ্ছে, তেমনি সুযোগসন্ধানীরাও হোটেল লুট ও ভাঙচুরের পাঁয়তারা করছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

Parisreports / Parisreports

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ

মানিকগঞ্জে বালু মহাল ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা