শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুইশ’ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ সকাল ৬:২৪

কিশোরগঞ্জের বাজিতপুরে মাত্র দুইশো টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। নিহত অপূর্ব চন্দ্র দাস (২০) বাজিতপুর কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণ পাড়া গ্রামের বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, গত ৩ মে বিকেলে বাড়ির সামনে হাওরে ধান তুলছিলো অপূর্ব। এ সময়  চার বন্ধু কেশ্বব চন্দ্র দাস, উজ্জল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস অপূর্বকে ধার দেয়া দুইশো টাকা ফেরত চাই। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে চার বন্ধুসহ আরও কয়রকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে অপূর্বের চার হাত-পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৪ মে রাতে অপূর্বের মারা যায়।

নিহতের বাবা বিশ্বনাথ চন্দ্র দাস তার ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি করেন। স্থানীয়রা জানায়, অভিযুক্ত চার বন্ধু স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ইয়াবা সেবন ও ব্যবসা করে। গত শনিবার নেশাগ্রস্ত অবস্থায় অপূর্বকে কুপিয়ে জখম করে তারা।

এ ব্যাপারে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে, এই হত্যাকাণ্ড ঘিরে আসামিপক্ষের শতশত মণ ধান লুঠপাটের আশঙ্কা থেকে পুলিশের উপস্থিতে ধান বিক্রি করছেন আসামিপক্ষের লোকজন। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করে জানান, তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ধান বিক্রির বিষয়টি তাদের অজানা।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭