নোয়াখালীতে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীর সদরের কালাদরাপ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেরার কালাদরাপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাজী আমিন উল্যাহ বাজারে এই কর্মসূচি পালন করা হয়। কালাদরাপ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বান্যারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হোসেন মাজেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভপতি মো.ইব্রাহিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুজ জাহের, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল, যুগ্ম আহ্বায়ক মো.রাশেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুর রহমান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো.ইয়াছিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক করিম উদ্দিন চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহরাব হোসেন, সহসভাপতি আজগর হোসেন সুমন, সহসভাপতি মো.রায়হান, সাধারণ সম্পাদক জাফর হোসেন, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাসেল মাহমুদ প্রমূখ।
সভায় বক্তারা এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ২ মে দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের ১১১ মিটার এইচবিবি সলিং সড়ক নির্মাণে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে ওই এলাকার আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিতভাবে ছাত্রদল নেতা মিজানুর রহমানের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
Parisreports / Parisreports
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার