বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ রাত ৮:৫১

বৈরী আবহাওয়ায় কেটে যাওয়ায় পদ্মা নদী লঞ্চ চলাচলের উপযোগী হওয়ায় দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিক থেকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় এ রুটের যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে আসা-যাওয়া করেন।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয় পদ্মা নদী। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ওইদিন সকাল ৯টা থেকে লঞ্চ এবং বিকাল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঢাকামুখী যাত্রী ও যানবাহনগুলো দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে।

পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে রাত সাড়ে ৭টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল বন্ধ থাকে।

দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ সকাল পৌনে ৭টা থেকে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ