বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:১৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জনে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া একজন খুলনা বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৮ জন ও ময়মনসিংহে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৬১ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

Parisreports / Parisreports

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি

১৯ দিনে হামে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭৯২

ঢাকা মেডিকেলের হোস্টেলে পলেস্তারা খসে পড়ল শিক্ষার্থীর বেডে