বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৫-২০২৬ সকাল ৬:৪৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৯৪ জন।

হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৮টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৮৫ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৬ হাজার ৪৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৬ হাজার ৭১০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৫৫৬ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ৮ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের। 

Parisreports / Parisreports

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি

১৯ দিনে হামে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭৯২

ঢাকা মেডিকেলের হোস্টেলে পলেস্তারা খসে পড়ল শিক্ষার্থীর বেডে