বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না
বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তুপ থেকে কীভাবে দাঁড়াতে হয়। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ। বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা, যুবনেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে।
বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগ্নজনক। এখন যে আক্রমণ করা হচ্ছে তা খুবই পরিকল্পিত চক্রান্ত। এসময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন ফখরুল।
তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া। এটা কিন্তু মনে রাখতে হবে।
Parisreports / Parisreports
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন