তরুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে উপস্থিত তরুণ ভোটারদের কাছে ভোট চান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।
তারেক রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহ্বান– ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।
তরুণের উদ্দেশে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন এবং নিজেদেকে যোগ্য করার জন্য তোমরা (তরুণ) সকলে তা গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা।
Parisreports / Parisreports
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন