বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৫ রাত ১:৪৭

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠান নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল ৫টায় ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুনের নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, টিনসেডের একটি কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Parisreports / Parisreports

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরে সম্রাট

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪