বুধবার, ২২ জুলাই, ২০২৬

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৬ রাত ৯:১৩

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য এ দিন ধার্য করেন।

দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ হয় ৪ দিনে। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন।

বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পিপি।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। ১ জুন শুরু হয় এই মামলার বিচার।

Parisreports / Parisreports

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলায় রায় ২ ফেব্রুয়ারি