সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন আদালত।
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁছহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদরাসায় পড়ত শিশুটি।
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় অভিযুক্ত মাদরাসাশিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন আদালত।
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁছহার বড়বাড়ি এলাকার একটি মহিলা কওমি মাদরাসায় পড়ত শিশুটি।
মামলার পর আত্মগোপনে চলে যান সাগর। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর পাশাপাশি ডিএনএ সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশে ভুক্তভোগী ও নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি একটি কন্যাশিশুর জন্ম দেয়। পরে নবজাতকের নমুনার সঙ্গে মামলার আসামি সাগরের ডিএনএ পরীক্ষা করা হয়।
গত আগস্টে প্রকাশিত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার কথা জানানো হয়। ফলে মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে সামনে আসে।
Parisreports / Parisreports