ঢাকায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস উদ্বোধন
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে নামছে বিশেষ ‘পিংক বাস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসে যাত্রী, চালক ও কন্ডাক্টর সবাই নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হচ্ছে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।
শুধু ঢাকা নয়, বগুড়া ও চট্টগ্রামেও নারী যাত্রীদের জন্য এই বিশেষ বাস চালু হচ্ছে।
বিআরটিসির আশা, আলাদা এই বাসসেবা নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়াবে।
Parisreports / Parisreports
ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস
ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ
পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ