সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২৬ বিকাল ৫:২৫

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলের জীবন, কবিতা, সংগীত ও চিরন্তন সৃষ্টিকে স্মরণ করে ঢাকার রাশিয়ান হাউস এবং ভারতের কোলকাতাস্থ ‘ছায়ানট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউস এ তথ্য জানায়।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় কাজী নজরুল ইসলামকে এক কালজয়ী কবি হিসেবে অভিহিত করেন, যার রচনা ধর্ম, শ্রেণি, ভাষা, ভূগোল ও সময়ের সীমানা অতিক্রম করে সাম্য, স্বাধীনতা, প্রেম, মানবিকতা ও আশার কথা বলে। নজরুলের সাহিত্যকর্মের সঙ্গে রাশিয়ান ও সোভিয়েত সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় সাহিত্যের মূল সুরেই রয়েছে স্বাধীনতা, ন্যায়বিচার, সাহস, করুণা ও মানবমর্যাদা।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল নজরুলের ওপর রাশিয়ান ও সোভিয়েত সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা। একইসঙ্গে রাশিয়ান হাউসের ‘রাশিয়ান ভাষা কোর্স’-এর শিক্ষার্থীরা রাশিয়ান ভাষায় নজরুলের কবিতা আবৃত্তি করে বাংলাদেশের জাতীয় কবির সৃষ্টিকে ভিন্ন এক ভাষা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন।

সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি এবং এমজিআইএমও বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান গ্র্যাজুয়েট–যারা বাংলা ভাষা শিখেছেন–তাদের এবং বর্তমানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের যৌথ ভিডিও পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

মনোরম এই সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় নজরুল সংগীত, কবিতা ও নৃত্য।

এর মধ্যে ‘মেঘের ডমরু ঘন বাজে’ ও ‘এই রাঙা মাটির পথে’ গানের পরিবেশনার পাশাপাশি ‘সেরোভ একাডেমি অব ফাইন আর্টস’-এর শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল একটি চমৎকার দলগত নৃত্য। ভারতের কোলকাতাস্থ ‘ছায়ানট’-এর সংস্কৃতিবিষয়ক ভিডিও পরিবেশনায় বাংলা ও ইংরেজি ভাষায় নজরুলের নির্বাচিত কবিতাগুলো উপস্থাপন করা হয়। পাশাপাশি আয়োজনে স্থান পায় ‘বর্তমান বিশ্বে কাজী নজরুলের প্রাসঙ্গিকতা’ শীর্ষক বিশেষ আলোচনা।

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই