শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১০-২০২৬ রাত ৮:৫৩

জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জে কমিউনিটি সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। দায়িত্বশীল রাইডিং ও নিরাপদ সড়কের প্রতি নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উবার বাইক চালকদের মধ্যে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেলের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়। এতে চালকদের পাশাপাশি স্থানীয় কমিউনিটি প্রতিনিধি ও নেতারাও অংশ নেন।

এ কর্মসূচির মধ্য দিয়ে উবারের তিন মাসব্যাপী সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ‘রাইড সেফ. অ্যারাইভ সেফ’ শুরু হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এতে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বাড়ানো নিরাপদ সড়ক নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগের সঙ্গে সড়ক নিরাপত্তা সচেতনতার সমন্বয় চালক ও কমিউনিটি উভয়ের জন্যই উপকারী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সব অংশীজনের সহযোগিতার ওপর সড়ক নিরাপত্তা নির্ভর করে। মোটরসাইকেল চালকদের নিরাপদ রাইডিংয়ের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জাহিদুল হাসান বলেন, উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

উবার জানিয়েছে, বাইক যাতায়াত আরও নিরাপদ করতে প্রযুক্তি ও সচেতনতায় বিনিয়োগ অব্যাহত রয়েছে। হেলমেট সেলফি, রাইডার সেফটি রিমাইন্ডার, জিপিএস ট্র্যাকিং ও এসওএস সাপোর্টের মতো বিভিন্ন ফিচার দায়িত্বশীল রাইডিংয়ে উৎসাহ দেওয়ার পাশাপাশি যাত্রাপথে অতিরিক্ত সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে উবার ৭২ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে এবং ৩ লাখ ৫০ হাজারের বেশি চালকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

Parisreports / Parisreports

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

রাশিয়ান হাউস ইন ঢাকা শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ