মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:৪৮

চট্টগ্রামের পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক হাসান ইমামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান ইমাম পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগনেতা হাসান ইমাম পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, গ্রেপ্তার হওয়া হাসান ইমামকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ