রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। হামলার দায় স্বীকার করেছে হুতিরা। খবর গার্ডিয়ানের।
নতুন করে হুতিদের সঙ্গে সংঘাত শুরুর পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতেই সৌদি আরব সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়। সৌদি সরকারের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। আর দ্বিতীয় হামলায় বিমানকে নিশানা করা হয়।
বিবৃতিতে সরাসরি কাউকেই দায়ী করা না হলেও হুতিরা জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরে হামলা চালিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া গ্রুপ এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামী রয়েছেন। নতুন করে সংঘাত শুরুর পর এই প্রথম হামলার শিকার হলো সৌদির জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থা।
পৃথক এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটিতে কোনও যাত্রী ছিলেন না।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, হামলায় নাগরিক ও বিদেশি পর্যটকদের যে ক্ষয়ক্ষতি ও জখম হয়েছে, তার মাত্রা ‘হালকা থেকে গুরুতর’। হামলার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছে সৌদিয়া গ্রুপ।
Parisreports / Parisreports
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত
ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী