বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২৪ সকাল ৭:৪১

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৩ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ১১শ’ ছাড়িয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩০ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে গত একদিনে বরিশাল বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৯ জন করে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ১৩০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

Parisreports / Parisreports

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি

১৯ দিনে হামে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭৯২

ঢাকা মেডিকেলের হোস্টেলে পলেস্তারা খসে পড়ল শিক্ষার্থীর বেডে