এবার আমিরাতে উড়োজাহাজ বিধ্বস্ত
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন নিহতের দিন আরও একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতের রাস আল খাইমাহ উপকূলে রোববার একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুজনের প্রাণহানি হয়েছে। আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে বলেছে, ‘জাজিরা এভিয়েশন ক্লাব পরিচালিত একটি হালকা বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে পাইলট এবং কো-পাইলট উভয়েই নিহত হয়েছে।’ মারাত্মক এই দুর্ঘটনার কারণ নির্ণয় করতে তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহতরা ভারতীয় ও পাকিস্তানি।
বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৈকত বরাবর কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনাটি ঘটে।’
এতে আরও বলা হয়, ‘প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় যে, গ্লাইডারটি (ফিক্সড উইংয়ের এয়ারক্র্যাফট) রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেছিল এবং পরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। উদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও উভয় যাত্রীই মারা গেছে।
আমিরাতের সাতটি রাজ্যের অন্যতম রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত।
Parisreports / Parisreports
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত
ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার