বুধবার, ৩ জুন, ২০২৬

দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২৫ সকাল ৫:৮

রাশিয়া ও ইরানের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সহায়ক সংস্থা ও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্রে এই দুই সংস্থার ‘সামাজিক-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি এবং ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় মার্কিন ভোটারদের প্রভাবিত করার’ প্রয়াস ছিল।

মার্কিন অর্থ বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেছেন, ‘‘ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে এবং বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে আমেরিকান জনগণকে বিভক্ত করার চেষ্টা করেছে। আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চায়, এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র।’’

এদিকে, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘‘রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করেও না।’’

দূতাবাসের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমন বারবার জোর দিয়ে বলে আসছেন যে, আমরা আমেরিকান জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাই। ‘রুশ ষড়যন্ত্র’ সম্পর্কে সব ধরনের ইঙ্গিত বিদ্বেষপূর্ণ অপবাদের শামিল; যা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে ব্যবহারের জন্য আবিষ্কার করা হয়েছে।

তবে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

Parisreports / Parisreports

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা