বুধবার, ৩ জুন, ২০২৬

ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করল দুবাই


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২৫ সকাল ৯:১৭

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বা পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল আগেই, এবার একবার ব্যবহারযোগ্য সব ধরনের প্লাস্টিক পণ্যও নিষিদ্ধ করল এশিয়ার অন্যতম বাণিজ্যকেন্দ্র এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাই। আজ ১ জানুয়ারি থেকে দুবাইয়ে এ আইন কার্যকর করা হয়েছে। নিষিদ্ধ হওয়া প্লাস্টিক পণ্যগুলো হলো একবার ব্যবহারযোগ্য কাপ, প্লেট, চামচ, প্লাস্টিকের টেবিল কভার, স্ট্র পাইপ এবং স্টাইরোফোম ফুড কন্টেইনার।

গত ডিসেম্বরের শুরুর দিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধের আদেশ জারি করেছিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম। সেই আদেশে বলা হয়েছিল, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে দুবাইয়ের কোথাও আর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। এর আগে এমন এক আদেশ জারি করে পলিথিন ব্যগের ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন তিনি। ২০২৪ সালের জুন থেকে দুবাইয়ে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ।

দুবাইয়ের সরকারি কর্মকর্তারা গালফ নিউজকে জানান, মূলত প্লাস্টিক আবর্জনা ও দূষণ নিয়ন্ত্রণ করতেই এ আইন জারি করা হয়েছে। বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য দুবাইয়ে সম্প্রতি ব্যাপক মাত্রায় বাড়ছিল প্লাস্টিক বর্জ্য। এই বৃদ্ধির মাত্রা এতটাই যে রিসাক্লিংয়ের মাধ্যমেও তা সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে এ আদেশ জারি করেছেন ক্রাউন প্রিন্স।

এক কর্মকর্তা বলেন, “দোকানদার, ফেরিওয়ালা, স্ট্রটফুড বিক্রেতা এবং রেস্তোরাঁর মালিকসহ সবার সহযোগিতা ব্যতীত এ আইনের সফল বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আশা করছি সবাই সহযোগিতা করবেন।”

Parisreports / Parisreports

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা