পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
ঘোষণায় তিনি বলেছেন, তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরী বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।
২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দু’টি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী এই নেতা।
প্রসঙ্গত, কানাডা একটানা সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরীদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। বস্তুত, ট্রুডো যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন, তার পূর্বসূরী কোনো নেতা এর ধারেকাছে যেতে পারেননি।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত