ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ১ লাখ
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছরে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জনে। এসময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১ জনে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ২৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৫৬১ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
Parisreports / Parisreports
অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে
হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই
আক্রান্তে পুরুষ এগিয়ে, ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীদের
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু
বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু