মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

তানজানিয়ায় ইবোলার মতো ভাইরাসে ৮ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ সকাল ৯:১৫

তানজানিয়ায় ভাইরাসের মতো মারবার্গ নামে সন্দেহজনক এক ভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।   এছাড়া দেশটি এবং এই অঞ্চলে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করা হয়েছে। খবর আল জাজিরার। 

ডব্লিউএইচও জানিয়েছে, সংস্থার সদস্য দেশ তানজানিয়ায় সোমবার কাগেরা অঞ্চলে সন্দেহজনক মারবার্গ ভাইরাস রোগের (এমভিডি) প্রাদুর্ভাব সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা এখন পর্যন্ত নয়জনের আক্রান্তের বিষয়ে অবগত হয়েছি, যার মধ্যে আটজন মারা গেছেন।

ডব্লিউএইচও তানজানিয়া সরকার এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে পূর্ণ সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। দেশটির প্রতিবেশী রুয়ান্ডায় তিন মাস ধরে প্রাদুর্ভাব ছড়াচ্ছে মারবার্গ।  এতে দেশটিতে ১৫ জনের মৃত্যু হয়েছে।

মারবার্গ ভাইরাসের কারণে অত্যন্ত সংক্রামক রক্তক্ষরণজনিত জ্বর হয়। ইবোলা ভাইরাসের মতোই মারবার্গ ভাইরাস বাদুড়ের সংস্পর্শে আসা ফল থেকে সংক্রামিত হয় এবং সংক্রমিত ব্যক্তি থেকেও ছড়াতে পারে ভাইরাসটি।

Parisreports / Parisreports

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন