মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চীনকে হুমকি ট্রাম্পের, পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ৯:৮

শপথ গ্রহণের দিনই চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে দেশটির প্রতি কঠোর মনোভাবের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে শুল্ক বৃদ্ধির এ ঘোষণা দেন তিনি। ঘোষণায় ট্রাম্প বলেন, চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সেসব পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হবে।

অবশ্য নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর যে শুল্ক আরোপের প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, বাস্তবে আরোপিত শুল্ক তার চেয়ে অনেক কম। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশকৃত সব চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করতে ইচ্ছুক।

তাছাড়া চীনা পণ্যের ওপর যে পরিমাণ অতিরিক্ত শুল্ক জারি করেছেন ট্রাম্প, তা এমনকি যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর জারিকৃত শুল্কের চেয়েও কম। দুই প্রতিবেশী দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ীক অংশীদার। যুক্তরাষ্ট্রের বাজার চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

“চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল আসছে এবং যুক্তরাষ্ট্র রীতিমতো সয়লাব হয়ে গেছে এই মাদকে। আমি আশা করব, শুল্ক বৃদ্ধির পর বেইজিং এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর হবে।”

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় সংকট আকারে দেখা দিয়েছে ফেন্টানিল। প্রসঙ্গত, হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি নেশা উদ্রেককারী এই মাদকের জেরে দেশটিতে প্রতিদিন শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

Parisreports / Parisreports

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন