যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে এনে মেয়েকে গুলি করে হত্যা!
আমেরিকায় জন্ম নেয়া মেয়েকে কিছুতেই বাগে আনতে পারছিলেন না তার বাবা। অবশেষে হীরা আনোয়ার নামে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান এনে গুলি করে হত্যা করলেন পাষণ্ড বাবা আনোয়ারুল হক!
বার বার টিকটক ভিডিয়ো পোস্ট করার ‘অপরাধে’ কিশোরীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই খুনে বাবাকে মদত দিয়েছেন কিশোরীর মামা তৈয়ব আলীও। তাদের দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। খবর বিবিসির।
হীরা আনোয়ার হীরা আনোয়ার পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আসলে আমেরিকার নাগরিক। কয়েক দিন আগেই সপরিবার পাকিস্তানে এসেছিল সে। বালুচিস্তানের কোয়েটায় গ্রামের বাড়িতে ফেরার পর তাকে খুন করা হয়েছে। কিশোরীর বড় ভাইকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কিশোরীর বাবা পুলিশি জেরার মুখে জানিয়েছেন, টিকটকে বার বার ভিডিও পোস্ট করত তার মেয়ে। এই আচরণ বাবার একেবারেই পছন্দ ছিল না।
একাধিক বার এ নিয়ে কিশোরীকে তিনি সতর্ক করেছিলেন। কিন্তু লাভ হয়নি। পাকিস্তানে ফেরার পরেও সে একই কাজ করায় মেয়েকে গুলি করেছেন বলে স্বীকার করেন অভিযুক্ত।
২৮ বছর আগে কিশোরীর পরিবার পাকিস্তান থেকে আমেরিকায় চলে গিয়েছিল। সেখানেই পাকাপাকি ভাবে থাকত তারা। পুলিশের সন্দেহ, আমেরিকায় থাকাকালীনই কিশোরীকে খুনের পরিকল্পনা করা হয়েছিল।
পাকিস্তান পুলিশের সিনিয়র অফিসার আবাদ বালোচ জানিয়েছেন, আমেরিকার আইন বেশি কড়া হওয়ায় অভিযুক্ত আনোয়ার পাকিস্তানে এনে মেয়েকে খুন করার পরিকল্পনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তানে এই উদ্দেশ্যেই তারা ফিরেছিলেন কি না, তা জানার জন্য কিশোরীর বড় ভাইকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Parisreports / Parisreports
যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালি, দাবি আইআরজিসির
ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নিতে চাই : ট্রাম্প
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫০০ মার্কিন মেরিন সেনা
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
ইসরায়েলে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের
সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান
ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত