রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের পাতায়াতে নোঙর করবে। এই রণতরীতে পাঁচ হাজার সেনা রয়েছেন।
তারা এসে পৌঁছানোর আগে পাতায়ায় যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। তারা ইতোমধ্যে প্রায় ৫০ জনকে আটক করেছে। আশঙ্কা করা হচ্ছে, মার্কিন সেনারা পাতায়ায় এসে বিভিন্ন নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়তে পারেন। যারমধ্যে যৌনকর্মীদের সঙ্গে তাদের মেলামেশার শঙ্কাও রয়েছে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, যৌনকর্মীদের চাহিদা হঠাৎ করে বেড়ে গেলে এটির অপব্যবহার এবং এর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তার কথা বিবেচনা করে যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আজ রাতে এটি পাতায়া এসে পৌঁছাবে।
আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে ছেড়ে আসে। প্রথমে এটিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা হয়। তবে ইরান যুদ্ধের এক মাস আগে গত জানুয়ারিতে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হয় এবং এই রণতরীর সেনারা ইরান যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়। এই যুদ্ধের মধ্যে অল্প সময়ের জন্য গুয়াম ও ওমানে যায় রণরতীটি। কিন্তু এটি ২০০ দিনের বেশি সময় ধরে যুদ্ধেই ছিল।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত