রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৬ রাত ৯:৪৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব স্থানে বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় প্যানহ্যান্ডল এলাকায় আছড়ে পড়ার আগে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি ২ হারিকেনে পরিণত হয়। তখন এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ মাইল (১৭৫ কিলোমিটার)। এ ঝড়ের কারণে প্রাণঘাতী বন্যা ও প্রবল বাতাসের আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকি এড়াতে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঝড়ের জলোচ্ছ্বাস প্রাণঘাতী হতে পারে। কোনো কোনো এলাকায় এর ফলে ৯ ফুট (২ দশমিক ৭ মিটার) পর্যন্ত পানির উচ্চতা বাড়তে পারে।

ফ্লোরিডায় শক্তিশালী ঝড়টির সরাসরি গতিপথে থাকা উপকূলীয় জনপদগুলো থেকেও মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। অঙ্গরাজ্যটির সিনেটর রিক স্কট নির্ধারিত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সতর্ক করে লিখেছেন, ‘অপেক্ষা করবেন না। এখনই সরে যান।’

আটলান্টিক মহাসাগরের চলতি বছরের হারিকেন মৌসুমে এটিই প্রথম হারিকেন। প্রশান্ত মহাসাগরে এল নিনোর পরিস্থিতির কারণে এ বছর হারিকেনের মৌসুম শুরু হতে অনেকটাই দেরি হয়েছে। ৩০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম অক্টোবর মাস পর্যন্ত কোনো হারিকেন তৈরি হয়নি।

Parisreports / Parisreports

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ