পাকিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির সংবাদমাধ্যম ডন আইএসপিআরের বরাত দিয়ে জানিয়েছে, বেলুচিস্তানের কালাত জেলার মানগোছার এলাকায় অভিযান চলকালে ১৮ সেনা শহিদ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তান অভিযানে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কোরের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। আহত তিনজনের অবস্থা গুরুতর।
এদিকে আধাসামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এ ছাড়া নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আধাসামরিক বাহিনীর ওপর গতকালের হামলার বিষয়ে এখন পর্যন্ত দায় করা স্বীকার করেনি কেউ। তবে বেলুচিস্তানে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি করে আসছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তান সরকারের অবহেলার শিকার বলে দাবি স্থানীয়দের।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত