মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৫ রাত ১০:৫৪

সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায়  ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। তবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না। তাৎক্ষণিকভাবে তাকে শনাক্তও করা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি একাই এই ঘটনা ঘটিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ। হামলায় যারা নিহত হয়েছেন, তাদের সবার মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবিসির খবরে।

পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।

Parisreports / Parisreports

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন