মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ১৮
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে একজন বাংলাদেশিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) জোহর বাহরু রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যের কাম্পুং মাজিদি এবং তামান আবাদ এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন করে নাগরিক এবং বাংলাদেশ ও পাকিস্তানের দুইজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত