ট্রাম্প ইসরাইলকে দিচ্ছে ৭৪০ কোটির অস্ত্র
মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরায়েলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাশন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এই খবর বের হলো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসে চিঠি পাঠানো হয়েছে। একটি ৬৭৫ কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরণের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
এর মধ্যে রয়েছে ১৬৬টি ছোট ব্যাসের বোমা, ৫০০ পাউন্ড ওজনের ২,৮০০টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে।
অন্য অস্ত্র প্যাকেজটি হলো ৩,০০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সাথে প্রয়োজনীয় সরঞ্জাম যার আনুমানিক মূল্য ৬৬ কোটি ডলার। ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ ২০২৮ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত