মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দুবাইয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতির রেল বাস চালু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৫ সকাল ৮:৫৭

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)। আধুনিক বাসটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এরাবিয়ান বিজনেস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাসটির যাত্রী ধারণক্ষমতা মোট ৪০ জন। মূলত, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।

২০২৪ সালের জানুয়ারিতে আরটিএ আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকে বলা হয়, রেল বাসটি এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে। 

Parisreports / Parisreports

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০

হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন