যে দেশে ভালোবাসা দিবস পালন সম্পূর্ণ নিষিদ্ধ
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস— বিশ্বের অনেক মানুষ দিনটি পালন করেন। তবে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানান কারণে কিছু দেশে এই দিবস পালনে নিরুৎসাহিত করা হয়। এরমধ্যে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৩ সালে দেশটি ভালোবাসা দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা দেয়। এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেঁচাকেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করে।
নিরাপত্তা ও রক্ষণশীল সমাজ ও নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন করতে দেখা যায় না।
অপরদিকে ইরানে সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হয়। তাদের মতে, এটি একটি পশ্চিমা সংস্কৃতি। যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
ইসলামিক শরিয়া আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে ভালোবাসা দিবসে প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না। কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয়।
এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।
পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন।
এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না।
মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে। এছাড়া সোমালিয়া, মরিশানিয়ায় এই দিবস পালন খুবই বিরল।
ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে।
Parisreports / Parisreports
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ
নেপালে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ প্রায় ২৫০০
হরমুজের নির্ভরতা কমাতে তোড়জোড়
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭: বিবিসি
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ
গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত