বদলে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম
২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এছাড়া আগামী কয়েক বছরে বেশি কিছু আইসিসির ইভেন্টও রয়েছে। বেশ কয়েকটি স্টেডিয়ামের সঙ্গে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজে হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জমি অধিগ্রহণের পর অপেক্ষায় ছিল নির্মাণ কাজ শুরুর।
তবে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বর্তমান বাস্তবতায় বদলে গিয়েছে অনেককিছু। ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (এনসিএস)।
বিসিবির ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু। সেখানেই শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন নিয়ে কথা বলেছেন এই দুই কর্মকর্তা।
সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও নেয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পাশাপাশি, স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে। এদিকে জানা যায়, প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে খুশি হয়ে চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বোর্ড।
Parisreports / Parisreports
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য