রবিবার, ২ আগস্ট, ২০২৬

ঢাকায় আনা হলো তামিম ইকবালকে


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ সকাল ৯:৪

গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টায় একটি অ্যাম্বুলেন্সে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

গতকাল সোমবার হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এর ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে আজ ঢাকায় আনা হলো।

হাসপাতাল কতৃপক্ষের বরাতে জানা গেছে, তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন।

তবে পরিবারের চাওয়া, তামিমের সুযোগ সুবিধাটা আরও যেন ভালো হয়। সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করেছে বলেও জানা গেছে।

আপাতত ঝুঁকিমুক্ত থাকলেও ঢাকার এই হাসপাতালে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য