সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে একজন ছাত্র হত্যাচেষ্টার মামলা রয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নিলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। ২০১৮ সালে অভিযুক্ত যুদ্ধাপরাধী মোহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ২০১৯ সালের নভেম্বর মাসে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছিল।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান