পেঁয়াজের সেঞ্চুরি ছুঁইছুঁই, ডিমের ডজন ১৫০
গত কয়েক দিন ধরে সব ধরনের সবজি, ডিম ও পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ডিম ও পেঁয়াজ কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম এখন ১৪৫ টাকা এবং কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির এক ডজন ডিমের (লাল) দাম ১৪৫ টাকা। যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি। তবে ডিমের ডজন পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে, ফার্মের মুরগির ডিম (সাদা) ডজনপ্রতি ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে।
একই বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ৮৫ টাকায় উঠেছে। যা গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ২৫ টাকা বেশি। এক কেজি পেঁয়াজ পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে ৯৫ টাকা পর্যন্ত। বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে।
অন্যদিকে রায়ের বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের (লাল) দাম ডজনপ্রতি ১৫০ টাকা। আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন। খুচরা দোকানগুলোতে ১৩ টাকা পিছ বিক্রি হচ্ছে। তবে এই বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮৫ টাকা।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান