কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে ইকামা ও ভিসা ফি
কুয়েত সরকার আবাসন (ইকামা), ভিজিট ভিসা এবং নির্ভরশীলদের স্পন্সর ফি–সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন সিদ্ধান্তে ইকামা নবায়ন, ভিসা শর্ত, নির্ভরশীল ফি এবং নির্বাসন সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, ইকামার সময়কাল এখন থেকে আর পাসপোর্টের মেয়াদের ওপর নির্ভর করবে না। প্রবাসীরা পাসপোর্টে স্বল্প মেয়াদ থাকলেও ইকামা নবায়ন করতে পারবেন। তবে আবাসনের জন্য আবেদনকারীর পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকা বাধ্যতামূলক।
নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণ আবাসিক মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রাখা হবে। কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য মেয়াদ ১০ বছর এবং বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়ন ফি দ্বিগুণ করা হবে।
নতুন ফি অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজক ২০ দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিক বছরে ৫০ দিনার, স্ব-স্পন্সরকৃত ইকামা (ধারা ২৪) বছরে ৫০০ দিনার (প্রথমবারের মতো নির্ধারিত)।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান