মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ১০:৫১

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনসিদ্ধ প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না।

অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের মানুষকে এমন দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত