মার্চে সড়কে ঝরেছে ৬০৪ প্রাণ, বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে
বিদায়ী মার্চ মাসে দেশে ৫৮৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬০৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮৯ জন নারী, শিশু ৯৭ জন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৩১ জন। দুর্ঘটনার মধ্যে ৪১ দশমিক ২২ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে।
শনিবার (১২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রোড সেফটি বলেছে, মার্চে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৩ জন নিহত হয়েছেন। মোটরসাইকেলের পর থ্রি-হুইলার দুর্ঘটনায় যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ১১৯ জন নিহত হয়েছেন।
এই মাসে আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ৪৩ দশমিক ৬১ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটেছে বেশি।
বিভাগ হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং সিলেট বিভাগে কম দুর্ঘটনা ঘটেছে। তবে একক জেলা হিসেবে বগুড়া জেলায় ২৭টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। সবচেয়ে কম নেত্রকোনা জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি।
অন্যদিকে রাজধানীতে ২১টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি ৭২ জন শিক্ষার্থী নিহত হয়েছে। মোট নিহতদের মধ্যে নারী ৮৯ জন ও শিশু ৯৭ জন।
সংগঠনটি বলছে, এই সময়ে ৬টি নৌ দুর্ঘটনায় ৯ জন নিহত, ১৪ জন আহত হয়েছেন। ১৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান