লিটারপ্রতি ১ টাকা কমেছে জ্বালানি তেলের দাম
মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নুতন এ দাম ১ মে থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের জন্য প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।
সর্বশেষ ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম ১ টাকা বাড়ানো হয়েছিল।যা এপ্রিল মাস পর্যন্ত বহাল ছিল।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে