সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কোকোর কবর জিয়ারত করলেন স্ত্রী শর্মিলা ও জুবাইদা রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৫-২০২৫ সকাল ৯:৩২

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তার স্ত্রী শর্মিলা রহমান এবং ভাই তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শনিবার (১০ মে) বিকেল তিনটায় গুলশানের বাসা ফিরোজা থেকে বেরিয়ে বনানী কবরাস্থানে আসেন এবং ফাতেহা পাঠ করে কোকোর কবর জিয়ারত করেন তারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে একই কবরস্থানে আরাফাত রহমান কোকোর শ্বশুর এইচ এম হাসান রেজা এবং শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজার কবর জিয়ারত করেন তারা।

এ সময় অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম শামস, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

গত ৬ এপ্রিল কোকোর শাশুড়ি শর্মিলা রহমানের মা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর ২০১৭ সালে মারা যান শর্মিলা রহমানের বাবা এইচ এম হাসান রেজা। কবর জিয়ারত শেষে দুই পুত্রবধু খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় ফেরেন।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০