হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীকে হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানকে (৩১) গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম তাকে গ্রেফতার করে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান সোমবার (২৩ ডিসেম্বর) জানিয়েছেন, ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ এবং মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। ওই আন্দোলনে অংশ নেন ইমরুল কায়েস ফয়সালও। আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালালে, আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন ফয়সাল। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হয়ে ওঠার পর ২৬ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এ মামলায় মাহমুদুল হাসানকে ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Parisreports / Parisreports
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বঙ্গোপসাগরে লঘুচাপ: সারা দেশে ঝড়বৃষ্টির বার্তা