হারিসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে মোহাম্মদ হারিসের প্রথম সেঞ্চুরিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই হারে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৬ রান। বড় স্কোর তাড়া করতে নেমেও ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাট হাতে দারুণ শুরু করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এ দুজনের ১১০ রানের ওপেনিং জুটি ভাঙে তানজিদ তামিম ব্যক্তিগত ৪২ রানে আউট হলে। ৬৬ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। আর ১৮ বলে ২২ রান করে আউট হন অধিনায়ক লিটন দাস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে শুরুতেই শাহিবজাদা ফারহান আউট হলেও ৯২ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। আইয়ুব ৪৫ রান করে সাজঘরে ফেরেন। হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ঝড়ো ২৬ রান। শেষ পর্যন্ত ৪৫ বলে শতক হাঁকানো হারিসের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয় পায় পাকিস্তান। ৮ চার ও ৭ ছয়ে ৪৬ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন হারিস।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট তানজিম সাকিবের।
Parisreports / Parisreports
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল