শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১২:৭

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রোববার রাতে বাংলাদেশে সফররত পাকিস্তানের গজল আইকন রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাউস ঢাকায় একটি নৈশভোজের আয়োজন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত ‘চ্যারিটি কনসার্ট’ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাহাত ফতেহ আলী খান ঢাকায় আসেন। 

রোববার সন্ধ্যায় কিংবদন্তি অভিনেত্রী শবনম (ঝর্ণা বসাক), খ্যাতিমান গায়িকা শাকিলা খুরাসানি, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ছাত্র সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চ্যারিটি কনসার্টের আয়োজক কমিটির সদস্য, শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সন্ধ্যাকে একটি প্রাণবন্ত আয়োজনে রূপান্তরিত করার জন্য পাকিস্তানের হাইকমিশনার সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি রাহাত ফতেহ আলি খান এবং তার দলকে ঢাকা সফর করার জন্য এবং তার জাঁকজমকপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশে তার বিশাল ভক্তদের মুগ্ধ করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। অতিথিরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শৈল্পিক ও সাংস্কৃতিক সংযোগ উদযাপন করে একটি আনন্দদায়ক সন্ধ্যা উপভোগ করেন।

Parisreports / Parisreports

গভর্নরের উপদেষ্টাকে ‘লাঞ্ছিত’ করে বের করে দিলো কর্মকর্তারা

পাসপোর্ট অফিস থেকে  ভুয়া সাংবাদিক আটক

মৌলভীবাজারে বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন

বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক-সুসংহত করবো

রোজার মধ্যেই বসছে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না

রমজানে ফলের দামে লাগামহীন ঊর্ধ্বগতি

তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের