সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তিন লাখ ৭৬ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৫ রাত ১২:২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৭৬ হাজার ৩০৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

শেষ ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট পাঠানো হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রোববার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৬১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

গত শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।

এর আগে, গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানা হয়। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।

 

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০