নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য থাকবে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ১ লাখ সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
১৬ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ধাপে ২ থেকে ১৪ ফেব্রুয়ারী মাঠে নামবে সেনাবাহিনী।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনী থাকবে। সেনাবাহিনীর সদস্য যারা মাঠে আছেন তারা প্রথম ধাপের।’ সশস্ত্রবাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য মাঠে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি বলেন, ‘সেনাবাহিনী ছাড়াও দেড় লাখ পুলিশ ও সব বাহিনীর ৮ লাখের বেশি সদস্য নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে। দুর্গম কেন্দ্রে বিমানবাহিনী সহযোগিতা করবে।’ এসময় নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬ হাজার বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ৩৪৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দিতে হবে। এমপি প্রার্থীদের কেউ আবেদন করলে নিতে পারবেন।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে