সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২৬ বিকাল ৫:৪৬

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে ভবন ধসের ওই ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি আকস্মিক ধসে পড়ে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের জীবিত উদ্ধারে ভবনের ধ্বংসস্তূপের নিচে তিল্লাশি চলছে।

তবে ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা সংস্থা দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেছেন, ভবনটি ধসে পড়ার সময় সেটির ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, আজ রোববার হওয়ায় তাদের অধিকাংশই বাসায় ছিলেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শুনতে পেয়েছেন। প্রাথমিকভাবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধসে যাওয়া ভবনের আশপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের মাঝে জীবিতদের খুঁজছেন। উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতি পৌঁছানোর অপেক্ষা না করেই স্থানীয় বাসিন্দারা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়েছেন এবং বহু মানুষ সেটি তুলে ধরার চেষ্টা করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ভবন ধসের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন।

‌‌‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি নাগরিকের সুরক্ষা ও সুস্বাস্থ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

ভবনধসের পর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা সেখান থেকে প্রথম দু’জনকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এমনকি ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোনও করছে। মনে হচ্ছে আরও অনেকেই ভেতরে আটকা রয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং ব্যাপক ঘনবসতিপূর্ণ ছাত্রাবাস এলাকা। বহু শিক্ষার্থী সংগঠনও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকর্মীদের সহায়তা করছেন।

Parisreports / Parisreports

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটালো দিল্লি পুলিশ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

ইয়েমেনে বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে শতাধিক নিহত

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

নেপালি শিক্ষকের সিদ্ধান্তে বাঁচল দেড় হাজার প্রাণ

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম